২ এপ্রিল ২০২৬ - ১২:৫১
মার্গারিটা রোবেলস: স্পেনের আকাশসীমা ব্যবহার করতে পারবে না যুক্তরাষ্ট্র

ইরানে সামরিক হামলার সঙ্গে জড়িত মার্কিন বিমান চলাচলের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইউরোপের দেশ স্পেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): মাদ্রিদে প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা সাংবাদিকদের বলেন, আমরা ইরান যুদ্ধ-সংক্রান্ত কোনো কার্যক্রমের জন্য সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিচ্ছি না, একইসঙ্গে আকাশসীমা ব্যবহারেরও অনুমতি দিচ্ছি না।


এই সিদ্ধান্তের ফলে ন্যাটো সদস্য স্পেনের আকাশসীমা এড়িয়ে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে যেতে বাধ্য হবে যুক্তরাষ্ট্রের সামরিক বিমান। তবে যুদ্ধ ব্যাতীত অন্য জরুরি পরিস্থিতির ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না বলে জানানো হয়েছে।

স্পেন সরকারের এই অবস্থান দেশটির আগের সিদ্ধান্তেরই ধারাবাহিকতা রক্ষায় নেওয়া হয়েছে। যুদ্ধের আগেই ইরান হামলায় যুক্তরাষ্ট্রকে তাদের যৌথ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি স্পেন।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সামরিক বাহিনীর হামলার কড়া সমালোচকদের মধ্যে অন্যতম স্পেনের প্রধানমন্ত্রীা পেদ্রো শানচেজ। তিনি এসব হামলাকে বেপরোয়া ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে উল্লেখ করেছেন।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছে, স্পেন যদি যুক্তরাষ্ট্রকে সামরিক সহযোগিতা না দেয়, তবে ওয়াশিংটন মাদ্রিদের সঙ্গে বাণিজ্য সম্পর্ক সীমিত করতে পারে।

স্পেনের অর্থমন্ত্রী কার্লোস গুর্পিও বলেন, এটি আমাদের সরকারের আগের সিদ্ধান্তেরই অংশ, যেখানে আমরা এমন একটি যুদ্ধে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, যা একতরফাভাবে শুরু হয়েছে এবং আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে।

Tags

Your Comment

You are replying to: .
captcha